সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সিলেটে মসজিদের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে খতিবের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে মাওলানা মো. আলাউদ্দিন (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়।

মো. আলাউদ্দিন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে। তিনি পুকাশ কেন্দ্রীয় মসজিদের (পেশ ইমাম) খতিবের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওলানা আলাউদ্দিন পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুরে গোসল করতে ও কাপড় ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পান ঘাটে কাপড় পড়ে আছে কিন্তু ইমাম নেই। সাথে সাথে মসজিদে ও আশপà