শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার বৈঠক রোববার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার  সঙ্গে আগামীকাল (রোববার)  বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে  বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটি দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)। এই দুটি সংস্থা ইসির সাথে বৈঠক করবে। সংস্থা দু’টি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।

 


কর্মকর্তারা বলছেন, তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

 

হুআ

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ