শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মুফতি মোহাম্মদ আলীর মায়ের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : ইন্টারনেট

 

রাজধানী ঢাকার আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল,  বেফাকুল মাদারিসিত দ্বীনিয়া বাংলাদেশ এর মহাসচিব মুফতি মোহাম্মদ আলীর মা রাজিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৯৫ বছর। নরসিংদীর মনোহরদীতে অবস্থিত বাঘিবাড়ী গ্রামের  নিজ বাড়িতে আজ সকাল ১১টায় ইন্তেকাল করেন। 

তিনি দুই ছেলে ও একজন মেয়ের জননী। ব্যক্তিগত জীবনে খুব দ্বীনদার  ছিলেন।  আজ বিকেলে ৫.৩০ মিনিটে  নরসিংদীর মনোহরদীতে অবস্থিত বাঘিবাড়ী হানীফিয়া মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

মুফতি মুহাম্মদ আলী তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। 

হুআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ