রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

নওগাঁর মহাদেবপুরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনা আনোয়ার হোসেন (৫৭) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) বিকেলে উপজেলার বালুকাপাড়া মন্ডবতলী নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা ও সারতা নোমানিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তার বাড়ির অদূরে বালুকাপাড়া মন্ডবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাস্তার মধ্যেই মারা যান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপার মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ