বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্ঠত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আয়োজনে মশাল মিছিলটি শহরের পুরানথানা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুল্লাহ চত্তরে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে মশাল মিছিলের ডাক দেয় কিশোরগঞ্জের ছাত্র-জনতা। এসময় জনে জনে খবর দে, ফ্যাসিবাদের কবর দে স্লোগানে মুখরিত হয় পুরো শহর।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রনেতারা বলেন, হাজার হাজার ছাত্র জনতা ডেথ সার্টিফিকেটই শেখ হাসিনার পদত্যাগপত্র। এছাড়াও চুপ্পু একজন মিথ্যাবাদী, সে পাচ তারিখ বলেছিল শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। আজ তার বিপরীত কথা বলতেছে। বিপ্লবের জন্য পদত্যাগপত্রের কোন প্রয়োজন নাই এবং সন্ত্রাসী ছাত্রলীগকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, ছাত্রলীগের এই বাংলায় ঠাই হবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ