বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

সুনামগঞ্জে গণপরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে কর্ম বিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জের সব গণপরিবহন মালিক-শ্রমিক পরিষদ। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। সোমবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণপরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সভার মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।

পরিবহন সংগঠনের নেতারা জানিয়েছেন, এম এ খান সেতুটি সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায়। এই সেতুটিতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এই টোল আদায় বন্ধ থাকলেও সম্প্রতি আবারও টোল আদায় শুরু করেছে। এ সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ