বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

দুই হত্যা মামলায় মাদারীপুর জেলা আ.লীগ সভাপতির জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই ব্যক্তির হত্যা মামলায় জামিন পেয়েছেন

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। বুধবার

দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির

অন্তবর্তীকালীন এ জামিন মঞ্জুর করেন। একই সাথে শাহাবুদ্দিন মোল্লাকে

বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

মাদারীপুর আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই নিহত

হন সদর উপজেলার তাওহীদ সন্নামাত ও পৌর শহরের দীপ্ত দে। এই দুই মামলায় গ্রেফতার হন

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। পরে মামলায় বুধবার সকালে

আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষে আইনজীবী। শুনানি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন মোল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। সেই সাথে তিনি যেন বিদেশে যেতে না পারেন, সে বিষয়ও নিষেধাজ্ঞা জারি করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ