শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৮৮ জনকে পুশইন বিএসএফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। 

এদের মধ্যে বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৮ জন, শ্রীমঙ্গলের সিন্দুর খান এলাকার কাকমারা সীমান্ত দিয়ে ২৮ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জন ও কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ।

বিজিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ