সপ্তাহজুড়ে দেখা দিয়েছে টানা বৃষ্টি । এই অজুহাতে রাজধানী ঢাকাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের সবজির দাম। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, প্রতি কেজির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। এছাড়া বেগুনসহ একাধিক সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে ডিমের বাজারে দেখা দিয়েছে উল্টো চিত্র।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার একই চিত্র দেখা যায়।
ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বিপাকে পড়ছে সাধারণ মানুষ।
খিলক্ষেত কাঁচাবাজারের সবজি বিক্রেতা বলেন, যে কাঁচামরিচ একদিন আগে কিনেছিলাম ১০০ টাকা কেজি, সেটা এখন কেনা লাগছে ২৮০ থেকে ২৯০ টাকা। ঢাকার বাইরে থেকে পà