বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

নবাবগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকের নির্দেশনায় দিনাজপুরে ৮ লাখ গাছের চারা রোপণের অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদে এই বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম, ইউপি সদস্য খবিরুল, নরুল ইসলাম, আতর আলী, রসুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

ইউনিয়নের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, পরিবেশ রক্ষায় স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৭ হাজার করে গাছের চারা রোপণ করা হচ্ছে। ৯টি ইউনিয়নে একযোগে মোট ৬৩ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। পরিবেশ প্রেমিরা জানান, এই ধরনের কর্মসূচি পরিবেশের টেকসই উন্নয়নে অপরিহার্য এবং ভবিষ্যতে অন্যান্য এলাকায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ