বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ঝিনাইদহে ৬ দফা দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

॥ খালিদ হাসান বিন শহীদ ॥

ঝিনাইদহে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম।

রোববার (২০ জুলাই) সকাল ১১টায় ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করে দলটি। সে সময় উপস্থিত ছিলেন— হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি শায়েখ যাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা যুবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।

এ সময় সংবাদ সম্মেলনে প্রেসনোট পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী।

এছাড়াও সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার অন্যান্য নেতাকর্মীরা। দাবিগুলো হলোÑ জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ করা, ইসলামপন্থিদের নামে কথিত সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ ধারায় ভিত্তিহীন জঙ্গি মামলা প্রত্যাহার, ভিত্তিহীন জঙ্গি অপবাদ প্রদান বন্ধ করা, তাবলীগ ও ইসলামি আন্দোলনের উপর নজরদারি বন্ধ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ইসলামি মূল্যবোধ বিরোধী বিদেশি প্রভাব প্রতিরোধে সরকারী অবস্থান থাকাসহ ধর্ম প্রাণ মানুষের সকল ধরনের নির্যাতন ও মিডিয়া প্রপাগাণ্ডা বন্ধ করা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ