বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

গাড়িচাপায় প্রাণ গেল মাদরাসা মুহতামিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে মাওলানা মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি মাদরাসার মুহতামিম। 

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাই মদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মুহতামিম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসার পাশে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালককে আটক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ