|| মাহমুদুল হাসান (কিশোরগঞ্জ প্রতিনিধি)||
হেফাজতে ইসলাম বাংলাদেশ- কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি ঘোষণা উপলক্ষে রোববার (২০ জুলাই) ঐতিহাসিক শহিদী মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা শাব্বির আহমাদ রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।
