বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

সিলেটে ‘মাদরাসা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সমাবেশ কাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ-বিরোধী জুলাই গণঅভ্যুত্থান ও ‘মাদরাসা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল সমাবেশ ও মিছিল।

আগামীকাল সোমবার (২১ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট কোর্ট পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করছে ইউনাইটেড কওমী স্টুডেন্ট মুভমেন্ট।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা চত্বর এবং জুলাই গণআন্দোলনের শহীদদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একইসঙ্গে শতাধিক কওমি শিক্ষার্থীসহ হাজারো বিপ্লবীদের হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিও জানানো হবে।

এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সর্বস্তরের মানুষ এতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আয়োজক সংগঠন জানিয়েছে, সমাবেশ থেকে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ