বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

টাঙ্গাইল জেলা নেতাদের সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা হেফাজতের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা রোববার (২০ জুলাই) বাদ আছর থেকে এশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বারিধারায় আয়োজিত এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল—টাঙ্গাইল জেলা হেফাজতের কমিটি পুনর্গঠন ও কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি জেলাটিকে একটি আদর্শ সাংগঠনিক মডেল হিসেবে গড়ে তোলার বাস্তব পদক্ষেপ গ্রহণ।

সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ কেন্দ্রীয় নেতারা।

সভায় নেতারা টাঙ্গাইল জেলার হেফাজত নেতাদের উদ্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি জোর আহ্বান জানান। বিশেষত টাঙ্গাইল জেলার উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ব্যক্তিগত মতভেদ নিরসনের লক্ষ্যে আজকের আলোচনাকে কেন্দ্র করে বিরাট অগ্রগতি অর্জিত হয়।

দুপুরে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রতিনিধিত্বকারী প্রায় ১৭০ জন শীর্ষস্থানীয় আলেমের একটি বিশাল কাফেলা বারিধারায় পৌঁছালে, কেন্দ্রীয় নেতারা তাদের আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা জানান। আলোচনা শুরু হওয়ার আগে অতিথিদের মধ্যাহ্নভোজ করানো হয়।

পরে কেন্দ্রীয় নেতারা আলোচনার মাধ্যমে স্থানীয় মতবিরোধগুলোর একটি পরিপূর্ণ, দিকনির্দেশনামূলক ও নিরপেক্ষ সমাধান প্রদান করেন, যা উভয়পক্ষ সন্তুষ্টচিত্তে গ্রহণ করেন। আলোচনার সফল সমাপ্তির পর অতিথিদের সম্মানে জামিয়া মাদানিয়া বারিধারার পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়।

রাতেই উলামায়ে কেরামের বহর সম্মিলিতভাবে টাঙ্গাইলের উদ্দেশে বারিধারা ত্যাগ করেন।

এই মতবিনিময় সভাকে ঘিরে টাঙ্গাইলসহ সারাদেশের উলামায়ে কেরামের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় হেফাজতের সাংগঠনিক কার্যক্রম নতুন গতিপ্রবাহ লাভ করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ