বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য আজ মসজিদে মসজিদে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজে পতিত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে । এই পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

সোমবার (২১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নিহতদের রুহের মাগফেরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বেলা দেড়টায় (বাদ জোহর) এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ