বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ ২৫শে জুলাই জুমার নামাজের পর হাটহাজারী ডাক বাংলো চত্বরে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, দেশের ওলামায়ে কেরাম ও ইসলামি দলগুলোর টানা প্রতিবাদ-বিক্ষোভ ও উদ্বেগ সত্ত্বেও অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তিতে সই করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নাগরিকদের মতামত ও উদ্বেগ উপেক্ষা করে কোনো স্পর্শকাতর ইস্যুতে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না সরকার।

তিনি আরও বলেন, অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। মার্কিন স্বার্থে তাঁবেদার জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশে হতে দেওয়া যায় না। এটা এদেশের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত। তাছাড়া জাতিসংঘের মানবাধিকার অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেই দেখা যায়। সেই অফিস এখন আমাদের দেশে হওয়াটা সম্মানজনক নয়। বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও এখানে তাদের অফিস করতে চাওয়াটা রহস্যজনক।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় এই দেশে নানাবিধ সমস্যার জন্ম দেবে উল্লেখ করে হাটহাজারী উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ বলেন, এই কার্যালয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, পররাষ্ট্রনীতিতে সমস্যা তৈরি করবে,দেশের সার্বভৌমত্বকে দুর্বল করবে, চট্টগ্রামকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করতে পারে।

এতে আরো বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী সাদ বিন জাকির, মাওলানা আলি আকবর, এম ফুরকান আলি, সাব্বির বিন ফজলুল,হাফেজ সাইফুল ইসলাম, নাবিল আহমদ খান,মাহমুদুল হাসান মারুফ, আনোয়ার আল হাসান, মাহমুদ হাসান শাহ, শামিম চৌধুরী, নুর আহমদ রাইহান প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হাটহাজারী ডাক বাংলো থেকে শুরু হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি রোড প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার গেইটে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ