বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

 তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুরের কালকিনিতে হয়ে গেল বিভিন্ন জেলার তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফেজিয়া মাদরাসা। অনুষ্ঠানকে ঘিরে মাদরাসা মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।

জানা যায়, কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেওয়া হয়। পরে এতে শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার তিন শতাধিক মাদরাসার শিক্ষার্থী এতে অংশ নেন। পরে তাদের পক্ষ থেকে অংশ নেওয়াদের মধ্যে সেরা দুজনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত চারজন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ন ও ঘোষণা করেন।

কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, কুরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। বিষয়টি খুবই ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী চাইলেও এখানে আসতে পারেনি। আমাদের মাদরাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমাকে পছন্দ করেছে। তাই এসেছি।

আরেক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন, এখানে আসছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রথম হওয়া বড় বিষয় নয়, এখানে অংশ নিতে পেরে অনেক মাদরাসার শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ যেন এক মিলন মেলা।

কুরআন প্রতিযোগিতার আয়োজক ও মাদরাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বৃহৎ আকারে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন। এছাড়া এলাকার মানুষের ব্যাপক সহযোগিতাই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ