বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


হেফাজতের মরহুম চার শীর্ষ নেতার ওপর কনফারেন্স করবে শায়খুল হাদীস পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল হাদীস পরিষদের নির্বাহী কমিটির বৈঠক সোমবার (২৮ জুলাই) বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) হেফাজতে ইসলামের মরহুম চার শীর্ষ নেতার জীবন ও কর্ম শীর্ষক জাতীয় কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত হয়।

কনফারেন্সে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও  কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এবং সাবেক মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. ও আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহ.- তাদের  জীবন ও কর্ম , দীনি খেদমত ও উম্মাহর প্রতি অবদান নিয়ে প্রতিনিধিত্বশীল উলামায় কেরাম এবং দ্বীনদার বুদ্ধিজীবীরা আলোচনায় অংশ নেবেন ।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তব