কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহি মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে পাকা দানবাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানান, প্রায় সাড়ে ৪০০ বছরের পুরোনো এই মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক মুসল্লিসহ বহু মানুষ নামাজ আদায় করেন এবং নিয়মিত দান ও মান্নত করে থাকেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়। প্রতি ২ থেকে ৩ মাস অন্তর অন্তর খোলা হয় দানবাক্সটি। সর্বশেষ গত মে মাসে দান বাক্সটি খুলে পাওয়া গিয়ে ছিল প্রায় ৯০ হাজার টাকা।
সম্প্রতি অষ্টগ্রামে ২-৩টি ধর্মীয় অনুষ্ঠানের কারণে বহু মানুষের সমাগম হওয়ায় লাখ টাকার বেশি জমা পড়ার কথা। কুতুব শাহী মসজিদের ইমাম মাও. জালাল উদ্দীন রুমি জানান, চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টà¦