বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা সভাপতি মাওলানা লোকমান হোসাইনের সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমদ। বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
অনুষ্ঠানে জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, সিà
