শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ট্রান্সফরমার বিস্ফোরণে অন্ধকারে হবিগঞ্জ, ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিদ্যুৎ সরবরাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা ১৫ ঘণ্টা অচলাবস্থার পর অবশেষে শুক্রবার (১ আগস্ট) সকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহজিবাজার গ্রিডে হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতই পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

শাহজিবাজার সাবস্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, বৈরী আবহাওয়ার কারণে মেরামতের কাজ ব্যাহত হয়। দীর্ঘ ১৫ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার সকালে জেলার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ