শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইউএনওর স্বাক্ষর জাল করে পদ হারালেন উপজেলা জামায়াত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শিক্ষক-কর্মচারী নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর আমিরও। তাকে এই পদ থেকে অব্যাহতি দিয়েছে দল। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের সভাপতি ইউএনও শামীম মিঞা।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি জানাজানির পর রাতেই জরুরি বৈঠক ডেকে হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা কমিটির আমির আবু তাহের জানান।

হাছেন আলী চলতি বছরের ১৩ মে থেকে হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নতুন নিয়োগ দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ১৩টি ফাইল পাঠিয়েছেন। সেখানে কলেজ পরিচালনা কমিটির সভাপতির (ইউএনও) স্বাক্ষর জাল/স্ক্যান করে ব্যবহার করা হয়।

হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা বলেন, এই ১৩টি ফাইলে আমি স্বাক্ষর করিনি। আমার স্ক্যান সই ব্যবহার করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা জালিয়াতির শামিল। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা জামায়াতে ইসলামীও নেতারা জানান, রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জরুরি বৈঠক হয়। সেখানে হাছেন আলীকে উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দিয়ে সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ