বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

সাংবাদিক তুহিন হত্যা: গাজীপুরে গ্রেপ্তার ৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, চারজন আসামির স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে শাহ জালালকে গফরগাঁওয়ের চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে এবং সুমনকে অন্য একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর থেকে, আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে ভবানীপুর থেকে র‌্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক মামলার আসামি, তবে তাদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। আসামিদের শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীরা তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ