শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নেত্রকোনার আটপাড়ায় খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস আটপাড়া উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আহমাদ। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম ছালেহসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দোয়া মাহফিল শেষে নতুন কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো অতিক্রম করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সংগঠন সূত্রে জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সব কার্যক্রম এখন থেকে এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

অনুষ্ঠান শেষে সভাপতি মাওলানা আজিজুর রহমান বিশেষ মুনাজাত পরিচালনা করেন, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ