বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

খাগড়ছড়িতে সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, (খাগড়াছড়ি প্রতিনিধি)

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে জেলা-উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আদালত সড়ক হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক এর সঞ্চালনায় ও প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্য প্রমূখ বক্তব্য রাখেন ।

বক্তব্যে সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, ঝুঁকিহীন পরিবেশসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার তালিকা দীর্ঘ হচ্ছে। একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতনসহ মামলায় জর্জিরত হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠ বিচার হলে অপরাধীরা তাদের দু-সাহস দেখাতে পারতো না।

যারা দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে সে পেশাজীবি সাংবাদিকদের এ নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না।

তাই অতিতের সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতসহ বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিক নেতারা।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ