শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর রাতে কোনো প্রহরী ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী এসে মূল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা রূপসা থানা পুলিশকে খবর দেয়।

শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভল্টে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়ে গেছে।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে চুরির ঘটনা ঘটতে পারে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ব্যাংকে কোনো প্রহরী ছিল না। এই সুযোগে দুর্বৃত্তরা ভল্ট ভেঙে টাকা লুট করেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ