শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহিলা মাদরাসায় এক রাতে দুই ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ২ শিশু হলো গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

স্থানীয়রা জানান, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা মাদরাসার ছাত্রীনিবাসে থাকত। গতকাল মধ্যরাতের পর হঠাৎ করে তারা দুজন অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। মাদরাসা কর্তৃপক্ষ তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে দুই বাচ্চাকে মাদসারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা নামক বাচ্চাটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আর তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জমিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদরাসায় ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ