শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল তারবিয়া মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট বিভাগীয় উদ্যোগে শাখা মজলিসে আমেলা সদস্যদের নিয়ে শনিবার (১৬ আগস্ট) ‘দায়িত্বশীল তারবিয়া মজলিস’ অনুষ্ঠিত হয়েছে।

যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন এর সভাপতিত্বে ও সিলেট মহানগর সভাপতি এন এ সিদ্দিক এবং সিলেট জেলা জিম্মাদার শাখার সভাপতি মাওলানা ইকরামুল হক জুনাঈদ এর যৌথ সঞ্চালনায় তারবিয়া মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় শুরা সদস্য সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য বিশিষ্ট গবেষক মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা মোল্লা খালিদ সাইফুল্লাহ। 

দায়িত্বশীল তারবিয়া মজলিসে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মাদ হুসাইন আওয়াল, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তানজিল হক এবং সিলেট মহানগর, জেলা,হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীলদবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ