শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নড়াইলের নবগঙ্গা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) মধ্যরাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে আমাদের খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ২ থেকে ৩ দিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে মরদেহটি পানিতে ছিল। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনায় মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে তার গলায় একটি কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই নারীর পরিচয় শনাক্তে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ