শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্বোধনী দাওয়াতি সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে রোববার (১৭ আগস্ট) ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে উদ্বোধনী দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। 

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। ময়মনসিংহ জেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন—
সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, জেলা পশ্চিম শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস শিকদার প্রমুখ।

এছাড়াও খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে দাওয়াতি মাসের গুরুত্ব অপরিসীম। এজন্য সবাইকে আরও আন্তরিক, ত্যাগী ও নিষ্ঠাবান হয়ে দাওয়াতি কাজে অংশ নিতে হবে।

অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন দ্বীনি ভাই সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ