শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন পেলেন সম্মাননা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একটানা ১২ বছর পর্যন্ত মসজিদে দায়িত্ব পালন করা বাঁশখালীর ইমাম–মোয়াজ্জিনদের সংবর্ধনা দিয়েছে। 

গত শনিবার বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ–সভাপতি দিদারুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন– চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক, সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন, ইউরোপ প্রবাসী ও সংগঠনের সহ–সভাপতি নাজিম উদ্দীন, সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম–আহ্বায়ক শিব্বির আহমদ রানা, মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। 

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে ইমাম–মুয়াজ্জিনরা ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের অনেকেই দুঃখ–কষ্টে জীবনযাপন করেন। মাস শেষে সামান্য সম্মানি দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আজকের এই আয়োজন শুধু সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক। ইমাম–মুয়াজ্জিনরা যদি সম্মান ও মর্যাদা না পান, তাহলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনের মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো জরুরি। 

অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম–মুয়াজ্জিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ