শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার যশোর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ আব্দুল মাজেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব জসীমউদ্দীন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মুহাম্মদ ফজলুর রহমান, প্রশিক্ষক রিপন শেখ, ইফাদাতুল উম্মাহ ব্লাড ব্যাংকের দায়িত্বশীল মুহাম্মদ মাসুদ রানা, মুহাম্মদ ওয়াসিম আকরাম লালন, ইউসুফ আদনান প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির বলেন, “বৃক্ষরোপণ অন্যতম সদকায়ে জারিয়া। তাই সমাজ ও মানবতার কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ গাছ রোপণ করা হবে।”

অন্যান্য বক্তারা বলেন, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ