শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীর পাড়ের এক বাগান থেকে মরদেহ পাওয়া যায়। নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইউনুস শেখের ছেলে। স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (১৭ আগস্ট) বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে ফিরেনি। সোমবার সকালে থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয়রা কলাবাগানে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। মরদেহের গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

কুমারখালী থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ভ্যান ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ