শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুরমা নদীতে মিলল মাদরাসা ছাত্রের লাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের সুরমা নদী থেকে নিখোঁজের দুই দিন পর এবাদুর রহমান আবির (১৩) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেট নগরীর টুকেরবাজার খেয়াঘাট এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে।

আবির সিলেট শহরের ঘাসিটুলা এলাকার বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলা গ্রামে। বাবা মিজানুর রহমান মুসা একজন স্থানীয় বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আবির বাসার পাশে একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে বলটি সুরমা নদীতে পড়ে গেলে, সে তা আনতে পানিতে নামে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে, তবে তারা তখন শিশুটির কোনো সন্ধান পায়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের জন্য আবেদন করেছে পরিবার। ফলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ