শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

আমীরে হেফাজতের সাথে খাগড়াছড়ি জেলা নেতাদের সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান (খাগড়াছড়ি প্রতিনিধি)

হেফাজতে ইসলাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আমীর, বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আমীরে হেফাজত নবগঠিত কমিটির নেতাদের দোয়া ও নসিহত প্রদান করেন। তিনি বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ঈমান ও আক্বিদা ভিত্তিক সংগঠন, যা মুসলিম উম্মাহর ঈমান-আমল রক্ষায় কাজ করছে। পার্বত্য অঞ্চলের মুসলমানদের ঈমান ও আক্বিদা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই আল্লাহর উপর ভরসা রেখে নিয়মতান্ত্রিক ও পরামর্শভিত্তিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা হেফাজতের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী, দিঘীনালা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, মাওলানা আখতারুজ্জামান ফারুকীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ