শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

রাজশাহীতে হেফাজতের বাধায় নিষিদ্ধ সংগঠন হেযবুত তওহীদের সভা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীতে হেযবুত তওহীদের একটি মুক্ত আলোচনা সভা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি হেফাজতে ইসলামের বাধার কারণে। সোমবার বিকেল চারটায় নগরের সিঅ্যান্ডবি মোড়ের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়েছিল।

কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভা ঘিরে আলোচনা ও সমালোচনা চলছিল। হেফাজতে ইসলামের পক্ষ থেকে জেলা প্রশাসক ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনারের কাছে সভা বন্ধ করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

সোমবার বেলা তিনটা থেকে হেফাজতের নেতা–কর্মীরা সিঅ্যান্ডবি এলাকায় অবস্থান নেন এবং জেলা ও মহানগর শাখার ব্যানারে মানববন্ধন করেন। ফলে হেযবুত তওহীদের কর্মীরা সভা করতে পারেননি। যদিও আশপাশে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে একই স্থানে উভয় পক্ষ অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

এ বিষয়ে হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম বলেন, “হেযবুত তওহীদ ইসলামের নামে ভ্রান্ত আকিদা প্রচার করছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো সঠিক নয়। তাই আমরা তাদের সভা বন্ধ করেছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ