শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে প্রাণ গেল মুয়াজ্জিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলী মোল্লা (৫৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বরকত আলী মোল্লা দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হাতিভাঙ্গা জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, বরকত আলী সকালবেলা কার্পাসডাঙ্গা বাজারে কেনাকাটা শেষে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বরকত আলী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ