শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

অপরিচিত নাম্বার থেকে হুমকির শিকার জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে অপরিচিত একটি নাম্বার থেকে কল করে গালিগালাজ ও বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে তার খাদেম মাওলানা রাশেদ আহমদ নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীব সাংবাদিকদের বলেন, “হুমকিদাতার সঙ্গে আমার কোনো পূর্বপরিচয় বা সম্পর্ক নেই। হঠাৎ করেই এই ঘটনা ঘটেছে। আমি এ নিয়ে কোনো অভিযোগ করছি না। হয়তো সে না বুঝেই এমনটা করেছে। আমি তাকে ক্ষমার চোখে দেখছি। থানাতেও কোনো অভিযোগ জানানো হয়নি।

তার আরেক খাদেম মাওলানা ইমরান বিন আখতার জানান, সন্ধ্যায় হঠাৎ করে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করলে অপর পাশ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “এ ঘটনায় আমরা শঙ্কিত। এখনো হুমকিদাতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করছি, হুজুরের কোনো বক্তব্য হুমকিদাতার অপছন্দ হওয়ায় এভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করেছে।

হুমকিদাতার ব্যবহৃত নাম্বারটি হলো: 01810424215

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ