শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

নুরের শয্যাপাশে পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে পীর সাহেব চরমোনাই ঢাকা মেডিকেলে যান নুরকে দেখতে। এ সময় তিনি নুরের শয্যাপাশে কিছুটা সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি গণঅধিকার পরিষদের সভাপতির দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৯ আগস্ট (শুক্রবার) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। তাকে ঢামেকের আইসিইউতে রেখে কয়েক দিন চিকিৎসা দেওয়ার পর এখন কেবিনে রয়েছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ