শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি এলাকায় একটি খালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো - একই উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বলের ছেলে আব্দুল মুমিন (১৮) এবং মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. মেহেদি (১৯)। তারা ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে মাদরাসার পাশের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে যায় কয়েকজন শিক্ষার্থী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে মুমিন ও মেহেদি গুরুতর আহত হয়। পরে অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ