শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ময়মনসিংহের বৃহৎ ধর্মীয় সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। 

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ময়মনসিংহের টাউন হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ‎
‎ইত্তেফাকুল উলামার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ে সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করে গত ২৮ আগস্ট বিধিমালা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বিষয়ে শিক্ষক নিয়োগে সরকারের উদ্যোগ নেওয়ারে কথা বলেছিলেন, যার মধ্যে সংগীতও রয়েছে।

এদিকে সরকারের এই সিদ্ধান্তে হেফাজতে ইসলামসহ ইসলামি রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ