শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফলের লক্ষে মিরপুর জোনের পরামর্শ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়ত ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মিরপুর জোনের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ এশা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমীর সঞ্চালনায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবতায় কমিটির সদস্য সচিব ও জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব  মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন—আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এবং সাংগঠনিক থানা গুলোতে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, জমিয়তের আহুত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য মিরপুর জোনের সকল থানা সমূহে পর্যায়ক্রমে বৈঠক ও দাওয়াতি সফর অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, মিরপুর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, শাহআলী থানার সিনিয়র সহ সভাপতি মাওলানা ওলিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সাহিত্য সম্পাদক মাওলানা সাখাওয়াত, পল্লবী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ সহ সাত থানার দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ