শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

ঝিনাইদহে খালে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহে খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডু্বে যায়। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।

মৃত লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং আপন হোসেন পার্শবর্তী গ্রাম আড়ুয়াকান্দির উজ্জল বিশ্বাসের ছেলে। আপন হোসেন লামিম হোসেনের মামাতো ভাই।

মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। এসময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ