শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

‘প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নৈতিকতা ও চারিত্রিক উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের বিকল্প নেই। তারা সরকারের প্রস্তাবিত ‘গানের শিক্ষক নিয়োগ’ পরিকল্পনা বাতিলের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সংবিধান ও জাতীয় শিক্ষানীতির আলোকে আলেম সমাজের মতামত অন্তর্ভুক্ত করতে হবে। শিশুদের আদর্শিক শিক্ষা নিশ্চিত করতে ধর্মীয় পাঠ্যক্রমকে শক্তিশালী ও বাধ্যতামূলক করারও দাবি জানান তারা।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সই করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি সাঈদী ও সেক্রেটারি মুফতি আব্দুর রশীদ।

মানববন্ধনে বক্তব্য দেন সত্যজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মুসাপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজিরুল ইসলাম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ