শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

মুনীরুল ইসলামমের ছড়া 'বুঝতেছি না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম

'এ' বাহাদুর বিজয় বিজয় গাইতেছিল

বিরোধীদের ঐক্যে ভয়ও পাইতেছিল

'এ' এর সাথে জেডের ঐক্য শুনতেছিলাম

'বি' এর সাথে ক'দল আছে গুনতেছিলাম।

 

গুনে গুনে রাত গভীরে ঘুমাইছিলাম

জেগে দেখি ভুল জাগাতে চুমাইছিলাম-

'বি' এর সাথের দু'দল জাবর কাটতেছিল

'এ' এর দিকে কদম কদম হাঁটতেছিল।

 

'বি' এর সাথে হিসাব নাকি মিলতেছে না

তাইতো 'বি' এর আলাপ ওরা গিলতেছে না

'সি' এখনো 'বি' এর সুরই বাজাইতেছে

'বি'ও কিন্তু আসল সাজই সাজাইতেছে।

 

'ডি' বেচারা আওয়াজ বেশি বাড়াইতেছে

ভোটের নেশায় শহর নগর মাড়াইতেছে

কোনো দলে পয়সা-পাতি বিলাইতেছে

সবাই সবার লাভের হিসাব মিলাইতেছে।

 

কার সাথে কার ঐক্য হচ্ছে বুঝতেছি না

আমরা কি ভাই দেশের ভালো খুঁজতেছি না?

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ