শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

ফ্লোটিলা থেকে শহিদুল আলমের সর্বশেষ পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুকে বাংলাদেশের দীপ্ত লাল সূর্য। তার ওপর দু’হাত প্রসারিত বীর শহীদ আবু সাঈদের ছবি। আর হাতে বাংলাদেশের পতাকা।

বিশ্ব যেখানে যেতে ভয় পায় অথবা নত হয়ে থাকে, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে গাজা সুমুদ ফ্লোটিলায় এমনভাবেই বুক চেতিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম।
 
ইসরাইলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা গাজায় অভুক্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছিলেন। কিন্তু সেই নৌবহরে হামলা করেছে ইসরাইল। আটক করেছে দুই শতাধিক অধিকারকর্মীকে। তার মধ্যে শহিদুল আলম আছেন কিনা তা নিশ্চিত জানা যায়নি।

তবে তিনি কিছুক্ষণ আগে মোসাব আবু তোহা’র একটি এক্স পোস্ট শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে। ওই পোস্টে তোহা লিখেছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফ্লোটিলায় করে সাহায্য পৌঁছে দিতে চেয়েছেন মানবতাবাদী সাহায্যকর্মীরা। এ কাজে তাদের নিজেদের সরকার ব্যর্থ হয়েছে।

কিন্তু সেই সাহসী মানবতাবাদীরা সমুদ্রে অবৈধভাবে আটক হওয়ার পরও অন্তত সেই একই সরকারগুলোর কাছে ফিরে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পান।

এটা উপেক্ষা করা যায় না। কিন্তু আমরা, গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা, কোনো সুরক্ষা পাই না। যখন আমরা হারিয়ে যাই-হোক তা হাসপাতালের শয্যা থেকে তুলে নেয়া, আমাদের ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া, কিংবা অস্থায়ী তাঁবুতে জীবন্ত পুড়ে যাওয়া-আমরা যেন কোনো চিহ্ন ছাড়াই মিলিয়ে যাই।

আমার হৃদয় ভেঙে যায় আমার জাতির জন্য: যারা হারিয়ে যায় নাম ছাড়াই, ছবি ছাড়াই, কবর ছাড়াই, আর গণমাধ্যমের চোখের আড়ালে। একবার তারা চলে গেলে, তারা আর নেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ