শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৩ অক্টোবর '২৫, ( শুক্রবার)দুপুর ২.৩০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ নগরীর পাঠানটুলাস্থ আর-রশিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জুনাইদ আসিফের পরিচালনায় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহিবুর রহমান রায়হান।

সমাবেশে থানা সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য জালালাবাদ থানার নির্বাচিত সভাপতি হিসেবে ইশমাম আহমদ ও মনোনীত সেক্রেটারি হিসেবে সাঈদ ইব্রাহিম নাবিলের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান।

সমাপনী অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, সিলেট মহানগরীর স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী ও এমসি কলেজ বায়তুলমাল সম্পাদক জুনাইদ ইবনাত আসিফ।

নব-মনোনীত সেক্রেটারি সাঈদ ইব্রাহিম নাবিলের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জালালাবাদ থানার প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক - আবরারুল হক কামরান, বায়তুলমাল সম্পাদক - ইয়াহইয়া আহমদ, অফিস ও প্রকাশনা সম্পাদক - উমায়ের খান, ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক - আশরাফুল ইসলাম, স্কুল কার্যক্রম সম্পাদক - উবায়দুর রহমান সাফওয়ান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক - আতহার মুহসিন ও আখালিয়া আবাসিক শাখা দায়িত্বশীল আবু বক্কর সিদ্দিক তাহমিদ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ