শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

নর্থ-সাউথে কুরআন অবমাননায় মুরাদনগর উপজেলা জমিয়তের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ-সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক কুরআন শরিফের উপর পা রেখে ভিডিও ধারণ এবং পরবর্তীতে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা।

রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুরাদনগর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার এই নিন্দা জানান ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে ক্ষমা অযোগ্য জঘন্যতম অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি। এর আগে ক্লাসে হাদিস উল্লেখ করায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষককে চাকুরিচ্যুত করেছিল।

তারা আরও বলেন ৯০ ভাগ মুসলমানের দেশে এমন জঘন্যতম দুঃসাহস এই জাতির ঈমানী চেতনাকে উপহাস করা ও চরম ধৃষ্টতা পূর্ণ আচরণের শামিল। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়।

তারা আরও বলেন অপরাধীকে অবিলম্বে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির মুখে না ঠেলে বরং ‘সেইফ এক্সিট’ দিয়ে পার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ভূমিকা শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয়, বরং দেশের মুসলমানদের ঈমানী আবেগ-অনুভূতির প্রতি প্রকাশ্য অবমাননা।

মুরাদনগর উপজেলা জমিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে,অপরাধীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কুরআনের মর্যাদা রক্ষায় আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

নেতৃদ্বয় আরও বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অতীতেও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে ইসলামবিরোধী কর্মকাণ্ডের দৃষ্টান্ত রয়েছে। এখন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পুরো জাতির কাছে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। পবিত্র কুরআনের সম্মান রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বদা আপসহীন অবস্থানে থাকবে ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ