শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

মাদরাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর হাজীগঞ্জে মাদরাসা থেকে পালাতে গিয়ে পঞ্চম তলায় এক শিশু আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আট বছরের ওই শিশুটিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীগঞ্জ আল ইহসান মাদরাসায় এই ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আলীগঞ্জ আল ইহসান মাদরাসার হিফজ বিভাগের ছাত্র আট বছর বয়সি এক শিশু পালানোর জন্য পাঁচতলার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে নিচে নামার চেষ্টা করে। এসময় ওই শিশু এসির ক্যারিয়ারে আটকে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে। সকাল সাড়ে ১১টায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। ‘৯৯৯’ কলটেকার কনস্টেবল শারমিন কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য বলে। এই উদ্ধার তৎপরতা তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল। খবর পাওয়ার পরপরই হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ